বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকী ভট্টাচার্যের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৩:০৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’-এর রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান এক্টিভিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার পিনাকী ভট্টাচার্য।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ প্রস্তাবনা তুলে ধরেন তিনি। সেখানে খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকী লেখেন, ‘নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি- যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।’

এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।’

এই ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পরেই খালেদা জিয়ার ছবিসহ রাষ্ট্রপতির প্রস্তাবনা দেন তিনি।

এ প্রস্তাব সামাজিক মাধ্যমে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনোত্তর উত্তাপ এখনও স্পষ্টভাবে বিদ্যমান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   রাষ্ট্রপতি   বাংলাদেশ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close