প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৫৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনা ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিফলিত করে।”
তবে ফোনালাপে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার এবং আগাম নির্বাচনের প্রস্তুতি— এসব বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ফোনালাপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর