সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৩:০৭ পিএম

মিরপুর-১১ নম্বর এর ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে ৮ থেকে ১০ টি দোকান ভেঙ্গে দেওয়া হয়।

আজ সোমবার (৩০ জুন) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের সময় দোকন মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিভিন্ন ধরণের অভিযোগ করেন। তাদের দাবি, কোন নোটিশ প্রদান না করে এ ধরনের অভিযান পরিচলনা করা কোন ভাবেই ঠিক হয়নি।

পরবর্তীতে, মার্কেটের জন্য সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া আছে, স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, বরাদ্দের কাগজপত্র পুনর্বিবেচনা করে আবারও অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, উক্ত এলাকায় ৫০ এর অধিক দোকান অবৈধভাবে সড়কের জায়গায় নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মিরপুর   অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close