সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      
বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতার পণ্য আমদানি করবে না ভারত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:১৪ AM আপডেট: ২৮.০৬.২০২৫ ৩:৪৮ PM

ভারত বাংলাদেশের তৈরি পাট, সুতার এবং বোনা কাপড়সহ কয়েকটি পণ্যের আমদানি কার্যক্রমে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিজ্ঞপ্তিতে জানান, এখন থেকে এসব পণ্য ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি থাকবে।

আরও পড়ুন

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়সহ বিভিন্ন পাটজাত পণ্য। এর আগে গত মে মাসে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে দেশটি। সেক্ষেত্রেও শুধুমাত্র নাহভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি ছিল।

বাংলাদেশ প্রতিবছর ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। ফলে স্থলবন্দরে নিষেধাজ্ঞার কারণে এ খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। পরিবহন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি কার্যক্রমেও ধীরগতি আসতে পারে।

আরও পড়ুন

তবে ভারতের বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যেসব পণ্য রপ্তানি হয়, সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে শর্ত থাকছে—এইসব পণ্য পুনরায় ভারতে রপ্তানি করা যাবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close