বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেএনএফ আতঙ্কে পালিয়ে থাকা ১২২ বম পরিবার ফিরেছে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬:০১ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। কেএনএফ আতঙ্ক ও অস্থিরতার কারণে দীর্ঘদিন ধরে ভারতের মিজোরাম'সহ বিভিন্ন এলাকায় পালিয়ে থাকা বম সম্প্রদায়ের ১২২টি পরিবার তাদের গ্রামে ফিরে আসেছে।  শুক্রবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষযটি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন পর পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার নিজ গ্রামে ফিরেছে বাস্তুচ্যুত বম জনগোষ্ঠীর পরিবারগুলো। কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র তৎপরতা এবং সহিংসতার কারণে যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছিল, তাতে বাধ্য হয়ে বহু পরিবার পার্শ্ববর্তী দেশের নিরাপদ এলাকায় আশ্রয় নিতে হয়। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,  বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধান ও সহযোগিতায় ইতোমধ্যে ১২২টি বম পরিবার নিজ নিজ পাড়ায় নিরাপদে ফিরে এসেছে। এটি প্রত্যাবর্তন বা পুনর্বাসন প্রক্রিয়া নয়, এটি পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও সহাবস্থানের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করা হয়।

এদিকে, ভারতের মিজোরাম'সহ বিভিন্ন এলাকায় পালিয়ে থাকা বম সম্প্রদায়ের লোকজনকে ফিরিয়েরআনার লক্ষে গত বৃহস্পতিবার ভারত মিয়ানমার সীমান্ত সংলগ্ন সুংসং পাড়ায় বম স্যোশাল কাউন্সিল ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে মতবিনিময় সভা আয়োজন করা হয়। ওই সভায় সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার, বান্দরবানের রিজিয়ন কমান্ডার, বম স্যোশাল কাউন্সিলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার পাহাড়ি সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। 
এসময় বাংলাদেশ সেনা বাহিনীর (১৬ ইসিবি) অধিনায়ক লে: কর্নেল সৈয়দ আতিকুর করিম জানান, সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে এবং কেএনএফের আত্মসমর্পণকারীদের সহায়তা করা হচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা এবং সম্মানজনক সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

উল্লেখ্য, গত ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বান্দরবান ও রাঙামাটি জেলার নয়টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণাও দেয় তারা। এই সংগঠনটির সঙ্গে দাফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের পর আলোচনার টেবিলেও বসে তারা। এ অবস্থায় জেলার রুমা ও থানচি উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় সশস্ত্র হামলা করে টাকা ও অস্ত্র লুটের ঘটনা ঘটায় সংগঠনটি। গত দুই বছরে এ সংগঠনটির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ৬ সেনা'সহ বিভিন্ন সময় ২৫ জন নিহত হয়। এঘটনায় গ্রেফতার করা হয় কেএনএফ সন্দেহ দেড় শতাধিক লোকজনকে। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কেএনএফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close