বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৪:৩৬ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক ব্যবসায়ীকে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে, ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাসিম ভূঁইয়া বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নাসিম ভূঁইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

এর আগে, গত ২৩ জুন (সোমবার) রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মানিক কম্পিউটার’ নামের দোকানে ঢুকে দোকান মালিক আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া করেন এবং এলোপাতাড়ি মারধর করেন নাসিম। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পরে, ২৪ জুন (মঙ্গলবার) সকালে ভুক্তভোগী আলী আজম মানিক ঘিওর থানায় নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়ী   দাঁড়ি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close