বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুবিতে ট্রান্সফরমিং আর্ট এডুকেশন শীর্ষক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:২৪ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের উদ্যোগে ‘ট্রান্সফরমিং আর্ট এডুকেশন: কারিকুলার ইন্টেগ্রেশন অব মাল্টিডিসিপ্লিনারিটি এন্ড টেকনোলজি’ শীর্ষক এক সেমিনার ও কর্মশালা আজ ২৫ জুন (বুধবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। 

তিনি বলেন, গত কয়েক দশকে বিশ্ব জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়েছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকেও আধুনিক ও যুগোপযোগী করতে হবে। উন্নত বিশ্ব ইতোমধ্যে টেকনোলজি ও মাল্টিডিসিপ্লিনারি জ্ঞানের সমন্বয়ে যুগোপযোগী কারিকুলা প্রণয়ন করেছে। বাংলাদেশকেও সে পথেই এগোতে হবে।তিনি আরও বলেন, শিল্প শুধু নান্দনিকতার চর্চা নয়, এটি এখন নীতি-প্রণয়ন, ডিজিটাল মাধ্যম, টেকনোলজি ও গবেষণাভিত্তিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই শিল্পশিক্ষার নতুন ধারা তৈরি করতে হলে এর পাঠক্রমে টেকনোলজি ও মাল্টিডিসিপ্লিনারি জ্ঞান অন্তর্ভুক্ত করা জরুরি। কারণ, দেশ ও জাতির উন্নয়নের জন্য বিজ্ঞানের সাথে শিল্প-সাহিত্যেরও উন্নতি করা প্রয়োজন।

চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ ও ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রওনক হাসান।

সেমিনারের পর সংশ্লিষ্ট বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. এটিএম মাসুদ রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সোহরাব জাহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক গাজী মো. জহিরুল ইসলাম।

এ সেমিনার ও কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন /কে আই কে


আরও সংবাদ   বিষয়:  খুবিতে   ট্রান্সফরমিং   আর্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close