বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জৈন্তাপুর সীমান্তে ১৯ জনকে বিএসএফের পুশইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:২৫ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৩:২৯ PM
জৈন্তাপুর সীমান্তে ১৯ জনকে বিএসএফের পুশ ইন

জৈন্তাপুর সীমান্তে ১৯ জনকে বিএসএফের পুশ ইন

বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফের ৪ নম্বর ব্যাটালিয়ন তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) ভোর আনুমানিক ৫ টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এই পুশইনের ঘটনা ঘটে বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, খবর পেয়ে মিনাটিলা বিওপির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল তাদের তাৎক্ষণীক আটক করে। জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি বলে স্বীকার করেছেন। সেই সঙ্গে তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশের কথা জানান।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৭ জন শিশু। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিষয়টি নিয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৯ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   ভারত   বিএসএফ   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close