বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাভাবিপ্রবিতে মেডেল ও ডাস্টবিনের রঙ নিয়ে বিতর্ক
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, উদ্দেশ্য ছিল শুধুই সৌন্দর্যবর্ধন
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:০৮ পিএম
মাভাবিপ্রবিতে মেডেল ও ডাস্টবিনের রঙ নিয়ে বিতর্ক

মাভাবিপ্রবিতে মেডেল ও ডাস্টবিনের রঙ নিয়ে বিতর্ক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ডাস্টবিন ও ‘ভিসি কাপ’ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রানারআপ মেডেলের রঙ নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, উভয় ক্ষেত্রেই রঙের বিন্যাসে রেইনবো বা রংধনু পতাকার প্রতিফলন ঘটেছে, যা সমকামী সম্প্রদায়ের প্রতীক হিসেবে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

বিশ্ববিদ্যালয় চত্বরে স্থাপিত নতুন ডাস্টবিনগুলোর গায়ে ব্যবহৃত রঙ এবং মেডেলের রঙ একাধিক শিক্ষার্থীর দৃষ্টিতে 'সফট প্রমোশন' হিসেবে বিবেচিত হয়েছে। তারা মনে করছেন, এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রাসঙ্গিক বার্তা পৌঁছে দিচ্ছে যা শিক্ষা প্রতিষ্ঠানের মূলচেতনাবিরুদ্ধ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কেউ কেউ অভিযোগ তুলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা হতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট পরিচালক ড. মো. আশরাফ আলী বলেন, ‘কালার বাছাইয়ের সময় আমরা এমন কিছু চিন্তা করিনি। ৩টি রঙে এটি ভালো দেখাবে- এই চিন্তা থেকেই রঙগুলো বেছে নেওয়া হয়েছে। এর সাথে রেইনবো পতাকার বা সমকামীতার কোনো সংযোগ নেই। সৌন্দর্যবর্ধনের লক্ষ্যেই রঙ ব্যবহার করা হয়েছে। সবুজ রঙটি বাদ দেওয়া হয়েছে, কারণ এটি আমাদের জাতীয় পতাকার অংশ- ডাস্টবিনে সেটি ব্যবহার করা অনুচিত বলে বিবেচিত হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close