মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শব্দদূষণ বিধিমালা পরিবর্তন করে ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে : রিজওয়ানা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৫:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “শব্দদূষণ বিধিমালা পরিবর্তন করে ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে।”

আজ সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পে যেভাবে করে কাজটা হয়েছিল যদি সাধারণভাবেও বিচার করি খুব একটা কার্যকর কিছু আমরা করতে পারিনি। ফলে আমরা নতুন করে ওই প্রকল্পটাকে ঢেলে সাজাচ্ছি। যেখানে আমরা বিআরটিএ এগিয়ে আসবে এবং বিআরটিএ পুলিশ বাহিনী তারা চালকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এবং আমরা শব্দদূষণ বিধিমালাটা পরিবর্তন করে পুলিশকে ক্ষমতা দিচ্ছি।”

তিনি বলেন, “এত বছরের অভ্যাস আপনি এক দিনে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এনফোর্সমেন্টটা যাতে শুরু হয়, একই সঙ্গে আপনারা দেখেছেন যে আমরা বিমানবন্দর এলাকায় এবং সচিবালয় এলাকায় ১০ দিন ক্যাম্পেইন করেছিলাম।এ রকম ক্যাম্পেইন কাজগুলো আমরা অব্যাহত রাখব।’’

আমাদের নিজেদের অভ্যাসের একটা চ্যালেঞ্জ আছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, “এখন আমাদের কাঁচাবাজারের একটা চ্যালেঞ্জ আছে। আমরাও যখন বাড়ি থেকে বাজারে যাই তখন ব্যাগটা সঙ্গে করে নিয়ে যাই না। কারণ বাজারে গিয়ে প্লাস্টিক পেয়ে যাই। এখন এই পলিথিন শপিং ব্যাগের জন্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে। এতে আমাদের পাটকলগুলোও চালু হবে। একই সঙ্গে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এতে অভ্যাসে কিছু পরিবর্তন আনা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।”

পলিথিন ও প্লাস্টিক নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘‘পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটর করছে এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নেই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শব্দদূষণ   বিধিমালা   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close