বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরাইলকে শাস্তি অব্যাহত থাকবে: হুঁশিয়ারি আয়াতুল্লাহ খামেনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:৫৭ AM

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার জবাবে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

হামলার পর এই প্রথমবারের মতো এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে তিনি জানান, ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে; তাকে শাস্তি দিতে হবে এবং এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।

পোস্টটির সঙ্গে একটি জ্বলন্ত ভবনের পটভূমিতে ডেভিডের তারা ধারণ করা একটি জ্বলন্ত খুলির ছবি যুক্ত ছিল, যা হামলার ভয়াবহতা ও প্রতিশোধের বার্তা বহন করে।

গত ১৩ জুন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় তেলআবিবে। এরপর থেকেই চলছে দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা।

উভয় পক্ষের এই সংঘর্ষে ইতোমধ্যে বহু মানুষ হতাহত হয়েছেন। পরিস্থিতি আরও ঘোলাটে হয় শনিবার (১৫ জুন), যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে।

ওয়াশিংটনের চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। ট্রাম্প নিজেই দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে এই হামলা সম্পন্ন করেছে।

নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শক্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   তেহরান   নেতানিয়াহু   ট্রাম্প   যুক্তরাজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close