প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৯:৫৫ পিএম

পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। জনস্বার্থে জারি করা এ আদেশ রবিবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের উল্লেখিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম
সিআইডির বিশেষ পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সজীব খান
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার সুদীপ্ত রায়
ঢাকা মহানগর এসবির পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা
ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাহাত গাওহারী
প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রশাসনিক কাজের ধারাবাহিকতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ