শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৬ হাজার ১৯৪ জন
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৭:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পরীক্ষার বাকি আর মাত্র তিনদিন। আগামী ২৬ জুন থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) শুরু হবে। যশোর শিক্ষা বোর্ডের এবারের পরীক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন।

গত বছর (২০২৫) পরীক্ষার্থী ছিল এক লাখ ২২ হাজার ৫১১ জন। গত বছরের তুলনায় ৬ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী কমেছে। এসব পরীক্ষার্থীরা ২৪০ টি  কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। তবে, কোথাও ভেন্যু কেন্দ্র নেই। সব কেন্দ্রের ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

চৌগাছার তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম লিটু বলেন, “যশোর শিক্ষাবোর্ডকে ধন্যবাদ জানাই, বোর্ডে কেন্দ্রের ভেন্যু প্রথা বাতিল করা হয়েছে। যার ফলে নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নিজ কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে না। এতেকরে পরীক্ষাকেন্দ্রে অনিয়ম ও স্বজনপ্রীতি থাকবে না।”

নানান কারণে ছেলে-মেয়েরা ঝরে পড়ছে উল্লেখ করে এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজ্জামেল হক বলেন, “এসএসসির তুলনায় এইচএসসিতে একজন শিক্ষার্থীকে তুলনামূলক বেশি দক্ষতা দেখাতে হয়। এরমধ্যে অনেকে নতুন কলেজে খাপ খাওয়াতে পারে না। যে কারণে সে ঝরে যায়।”

তিনি আরো বলেন, “কিছু বছর ধরে ছেলে-মেয়েদের চিন্তা-চেতনায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একটু বড় যখন হচ্ছে তখন পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি মাত্রাতিরিক্তভাবে ঝুঁকে পড়ে পারিবারিক শৃঙ্খলাবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে পরিবারের নিয়ন্ত্রণে থাকছে না। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়িত্ববোধ কমে গেছে। শিক্ষকদের নির্দেশনা না মানাসহ এমন অসংখ্য প্রবণতা তৈরি হয়েছ এ জেনারেশনের মধ্যে। যার প্রভাব টোটাল শিক্ষা ব্যবস্থার ওপর পড়েছে। যে কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ছে।”

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আবদুল মতিন বলেন, “ভেন্যু প্রথা বাতিল করায় এবার ৬টি কেন্দ্র বেড়েছে। তবে গতবছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে। কারণ শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে। এজন্য হয়ত তারা অংশ নিচ্ছে না।”

তিনি জানান, নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একাধিক ভিজেলেন্স টিম দায়িত্ব পালন করবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে গ্রহণের লক্ষ্যে ১ জুন থেকে জেলার পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক মূল উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্রসহ আনুষঙ্গিক যাবতীয় মালামাল সরবরাহ করা শুরু হয়েছে। 

কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান, নকল ও অনিয়মকারীদের কোন ধরনের ছাড় হবে না। নকলের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে। ২১ জুনের মধ্যে পরীক্ষা কেন্দ্রের যাবতীয় মালামাল সরবরাহ সম্পন্ন হবে। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এ পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছে ৫৮. হাজার ৪৭২ জন এবং ছাত্র ৫৭ হাজার ৮৫৪ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭৭ শিক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৮৪ জন ছাত্র এবং ১০ হাজার ৭৯৩ জন ছাত্রী। মানবিক বিভাগের ৮১ হাজার ৪৭৬ শিক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ২৫৬ ছাত্র এবং ৪২ হাজার ২২০ জন ছাত্রী। ব্যবসা শিক্ষা বিভাগের ১২ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর শিক্ষার্থীর মধ্যে ৭হাজার ৩০৫ ছাত্র এবং ৫ হাজার ৪৫৯ ছাত্রী পরীক্ষায় অংশ নিবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২৪০টি কেন্দ্রে অংশ নেবে ৫৭৫ কলেজের পরীক্ষার্থী। এর মধ্যে খুলনার ৪৬ কেন্দ্রে অংশ নেবে ১১১ কলেজের পরীক্ষার্থী, যশোরের ৫০ কেন্দ্রে অংশ নেবে ১১৬ কলেজের পরীক্ষার্থী, বাগেরহাটের ২১ কেন্দ্রে অংশ নেবে ৪৯ কলেজের পরীক্ষার্থীরা, সাতক্ষীরার ২৩টি কেন্দ্রে অংশ নেবে ৭৪ কলেজের পরীক্ষার্থীরা, কুষ্টিয়ার ২৩ কেন্দ্রে অংশ নেবে ৭৯ কলেজের পরীক্ষার্থীরা, চুয়াডাঙ্গার ১২ কেন্দ্রে অংশ নেবে ২৪ কলেজের পরীক্ষার্থী, মেহেরপুরের ৭ কেন্দ্রে অংশ নেবে ২২ কলেজের পরীক্ষার্থী, নড়াইলের ১১ কেন্দ্রে অংশ নেবে ২৪ কলেজের পরীক্ষার্থী, ঝিনাইদহের ২৭ কেন্দ্রে অংশ নেবে ৮৫ কলেজের পরীক্ষার্থী ও মাগুরার ২০ কেন্দ্রে অংশ নেবে ৩৯ কলেজের পরীক্ষার্থীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যশোর   শিক্ষাবোর্ড   এইচএসসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close