বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ২:১৮ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ২:২২ PM

১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সকাল থেকেই আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে সকাল ১১ টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনকারীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ‘ইচ্ছাকৃতভাবে’ ফেল করানো হয়েছে। তারা অভিযোগ করেন, পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হলেও বাস্তবে মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি।


তাদের দাবি,ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে।

সুনামগঞ্জ থেকে আসা আন্দোলনকারী রাজিবুল ইসলাম বলেন, ‘৩১ তারিখে পরীক্ষা শেষ, ৪ তারিখে ফল। অথচ কোনো ভাইভা হয়নি। তাহলে কীভাবে রেজাল্ট দিলো? এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা সনদ চাই।’

এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি পুলিশের সঙ্গে আলোচনায় বসেছেন। আন্দোলনকারীরা ফলাফল পুনর্মূল্যায়নের মাধ্যমে সকলকে উত্তীর্ণ ঘোষণা করে শিক্ষক নিবন্ধন সনদ প্রদানের দাবি জানিয়ে আসছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রেসক্লাব     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close