বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রিভাইভার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৬:২১ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৬:৪৭ PM
ফুটবল টুর্নামেন্টে উপস্থিত অথিতিবৃন্দ।

ফুটবল টুর্নামেন্টে উপস্থিত অথিতিবৃন্দ।

“সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ বিনোদন” এই শ্লোগানকে সামনে রেখে রিভাইভার স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে আন্তঃথানা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৭ টায় মহাখালীর টিএন্ডটি মাঠে ৬৫ টি দলের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

প্রসঙ্গত, আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। 

ঢাকা ১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামান বলেন, “সুস্থজাতির জন্য সুস্থ দেহ দরকার।আর এই সুস্থদেহের জন্য প্রয়োজন খেলাধুলা। আমাদের যুব সমাজ এখন খেলাধুলা ছেড়ে মোবাইলে আসক্ত, তারা বিভিন্ন হরমোনাল সমস্যায় ভুগছে। খেলাধুলার মাধ্যমে শরীরের বিভিন্ন রোগমুক্ত থাকে। খেলাধুলা থেকে দূরে থাকার কারণে দুই ঘন্টা পরিশ্রম করলে হাফিয়ে উঠে তরুনরা। খেলার মাধ্যমে যুবকদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।”

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ বলেন, “সুস্থ দেহ একটি সুস্থ মানুষ তৈরি করতে সহায়তা করে। খেলার মাধ্যমে রিভাইভার স্পোর্টিং ক্লাবকে আরও জনপ্রিয় করে তুলবে।”

মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, “শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য খেলাকে বেছে নেওয়া আগামীর যুবকদের পরিকল্পিতভাবে গড়ে তুলতে এবং রাষ্ট্রের সম্পদে পরিণত করার লক্ষ্যে রিভাইভার স্পোর্টিং ক্লাব কর্তৃক ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগত সময়ে দেখা গিয়েছে, যুবকদের রাষ্ট্রীয় সম্পদে না গড়ে, মাদক, চাঁদাবাজি ও দলীয় লাঠিয়াল বাহিনী হিসবে গড়ে তুলেছিলো।”

রিভাইভার স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. মঈন উদ্দিন বলেন, “উপস্থিত সকলকে ধন্যবাদ ও ক্লাবের পক্ষ থেকে এরকম আয়োজন আরো অব্যাহত থাকবে।

এছাড়া টুর্নামেন্টে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ড. রেজাউল করিম, ডা. ফখরুদ্দিন মানিক, নাসির উদ্দীন, নাসির উদ্দিন খান, মো. খান হাবিব মোস্তফা, মো. হাসানুল বান্না চপল, শেখ আরাফাত, ইসমাইল হোসাইন পাটুয়ারী, আবু তোরাব পান্না, আব্দুল্লাহ আল লোমান, এম আব্দুর রাকিব, নাজমুল হক, রাসেল শেখ, কবির হোসাইন, তাসবীর লস্কর, সুলতান মাহমুদ ও মুস্তাফিজসহ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ফুটবল   টুর্নামেন্ট   ক্লাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close