বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলিতে অটোভ্যান থেকে পড়ে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৪৬ পিএম

দিনাজপুরের হিলিতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় রওজাতুল (১০) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে হিলি-বিরামপুর সড়কের মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে একটি ওজন স্কেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রওজাতুল জয়পুরহাট জেলার মঙ্গলবাড়ি বুজরুক এলাকার ওমর ফারুকের মেয়ে। সে ওই এলাকার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, বিকেলে রওজাতুল তার নানাবাড়ি কাটলা থেকে দাদার সঙ্গে ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিল। পথে মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্পের দক্ষিণ পাশে একটি গর্তে অটোভ্যানের চাকা পড়ে যাওয়ায় সে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  অটোভ্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close