বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মির্জাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫টি বাংলা ড্রেজার ধ্বংস
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি বাংলা ড্রেজার ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৭ জুন) সকালে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবি এম আরিফুল ইসলামের নেতৃত্বে উয়ার্শী ইউনিয়নের নওগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাংলা ড্রেজার মেশিন বসিয়ে ধলেশ্বরী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে নদীর আশপাশের জমি ভেঙে জনজীবন হুমকির মুখে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে বালু লুটেরারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে মির্জাপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম আরিফুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি বাংলা ড্রেজার ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ধলেশ্বরী   নদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close