সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
পাংশায় স্কুলছাত্রী ধর্ষণ : দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:৩৫ পিএম
ধর্ষকদের শা‌স্তির দা‌বিতে মানববন্ধন অনু‌ষ্ঠিত।

ধর্ষকদের শা‌স্তির দা‌বিতে মানববন্ধন অনু‌ষ্ঠিত।

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শা‌স্তির দা‌বিতে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপ‌জেলার আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে হাটবনগ্রাম বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বি‌ভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এই ধরনের অপরাধীদের মদতদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন হাটবনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরজিৎ বিশ্বাস, আতারুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ডাবলু, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল মাজেদ, পল্লী রানী সরকার, কুঠিমালিয়াট গ্রামের রেজাউল ইসলাম, ছাত্রদল নেতা সজীব রাজা, মাহবুব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, রবিবার (১৫ জুন) সকাল ১১ টায় আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী প্রাইভেট পড়ে বা‌ড়ি ফির‌ছিলেন। সে সময় অভিযুক্ত সিহাব ও হাসমত আলী দুই শিক্ষার্থীর পথরোধ করে। পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখি‌য়ে পাশের পানের বরজে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তারা। ঐ দিনই  বিকেলে এক শিক্ষার্থীর বাবা ও অপর শিক্ষার্থীর মা পাংশা থানায় শিহাব ও হাসমতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পু‌লিশ দুজনকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠায়। আদালত দুই আসামীতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাংশা   ধর্ষণ   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close