মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দুই পুলিশসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ      ● মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক      ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত      ● রূপগঞ্জে জনস্বাস্থ্য নিয়ে আতঙ্ক      ● জাকারিয়া হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন      ● বস্তিবাসীর নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের দাবি      ● ফ্যামিলি কার্ডে দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ      ● ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জন নিয়োগ      ● শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা      ● বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বাংলাদেশের      ● সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের মিছিল      ● ড্রোন হামলার পর জাহাজে আগুন, পরে ডুবে যায়      
মান্দায় স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:০৫ পিএম

নওগাঁর মান্দায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে এক তরুনী তার প্রেমিক স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন। প্রেমিক স্বামীর পরিবার বাড়িতে তালা দেওয়ায় ওই তরুণী বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের মোঃ আঃ রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে।

অনশনকারী তরুণীর নাম ঊর্মি আক্তার। তিনি একই উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের খলিশাকুড়ি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। অভিযুক্ত প্রেমিক স্বামী মোঃ নূর নবী উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেমিকের বাড়ি তালাবদ্ধ। উর্মি আক্তার বাড়ির সামনে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান নিয়েছেন।

উর্মি আক্তার জানান, প্রায় সাড়ে ৪ বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নূর নবীর সাথে পরিচয় হয় তার। দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর গত দেড় বছর আগে স্থানীয় একজন মৌলভীর মাধ্যমে ইসলামি শরীয়ত মোতাবেক তাদের বিয়ে
হয়।

তিনি বলেন, 'নূরনবী আশ্বাস দিয়েছিলো বাড়ি ঘর মেরামত করে ঘরে তুলবে আমাকে। বিয়ের পর নগদ ৮০ হাজার টাকাসহ গার্মেন্টসে চাকরি করে বেতনের টাকা তুলে নূর নবীর হাতে দিয়েছি। কিন্তু তার বাড়িতে তোলার বিষয়ে বললে তালবাহানা শুরু করে নূর নবী।' এ সময় স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন উর্মি আক্তার।

এদিকে, অভিযুক্ত নূর নবীর মা বলেন, 'আমার ছেলে কোথায় আছে আমি বলতে পারবো না। ওই মেয়েকে আমার ছেলে বিয়ে করেছে কি না সেটাও আমার জানা নেই।'

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই । তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  তরুনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close