বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কখন আসবেন ইমাম মাহদি
মঈন মুনতাসীর
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১:২৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যখন মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের দামামা- ইরান ইজরায়েল দ্বন্দ্ব চরমে, গাজা এক বিধ্বস্ত জলপাই বাগান, যখন যয়তুনের ডালে ডালে আগুন লেগেছে , ফিলিস্তিন যখন মৃত্যু উপত্যকা তখন বাতাসে রোনাজারি ভেসে আসে- কখন আসবেন ইমাম মাহদি? 

এ যেনো বেদনাহত দিনগুলি মুছে ফেলার হাহাকার, এ যেনো মুক্তির জন্য মজলুমের প্রার্থনা। মাহদীর ধারণা  মুসলমানদের মধ্যে জনপ্রিয় হওয়ায় শতাব্দীর পর শতাব্দী ধরে, কাসিম খুওয়াবি , মির্জা গোলাম আহমদ, মুহাম্মদ জৌনপুরী, আলী মুহাম্মদ শিরাজি, এইভাবে, তুর্কি সম্প্রদায়ের নেতা আদনান ওকতার এবং পাকিস্তানি ধর্মপ্রচারক মুহাম্মদ কাসিম ইবনে আবদুল করিমকে তাদের অনুসারীরা মাহদী হিসেবে বিবেচনা করে। 

মাহদি শব্দটির আরবি অর্থ দাঁড়ায়- ঐশ্বরিক নির্দেশনা। ৭ম শতাব্দীর মাঝামাঝি সময়ে সিরিয়ায় বসতি স্থাপনকারী দক্ষিণ আরব উপজাতিরা বিশ্বাস করত যে মাহদী তাদের জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে যাবেন এবং হিমিয়ার রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করবেন । তারা আরও বিশ্বাস করত যে তিনি অবশেষে কনস্টান্টিনোপল জয় করবেন । এটাও বলা হয়েছে, মাহদির ধারণাটি পূর্ববর্তী ইহুদি এবং ঈসা মসীহের খ্রিস্টান বিশ্বাস থেকে উদ্ভূত হতে পারে। 

যখন পৃথিবী পাপাচারে পূর্ণ হবে, অরাজকতা- মাৎস্যন্যায় শুরু হবে। যখন বিশ্ববাসীর মুক্তির বাণী নিয়ে আগমন ঘটবে ইমাম মাহদির এমন বিশ্বাস মুসলমানদের। ইমাম মাহদি সম্পর্কে পবিত্র কুরআনে কোনো কথা উল্লেখ না থাকলেও  হাদিসগ্রন্থে ইমাম মাহদি সম্পর্কে কথা আছে। হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদি আমার বংশে ফাতেমার সন্তানদের মধ্যে হবে। (আবূ দাউদ-১১/৩৭৩)

অপর হাদিসে বলা হয়েছে- হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জীবনসায়াহ্নে যদি একটি মাত্র দিন অবশিষ্ট থাকে, তবে সে দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করবেন। তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সদৃশ হবে। (তিরমিযী-২২৩০/আবূ দাউদ-৪২৮৪)

দাজ্জালের আগমন ঘটবে ইমাম মাহদির সময়কালে। দাজ্জালকে হত্যা করার জন্য আগমন করবেন হযরত ঈসা (আঃ)।  তিনি ইমাম মাহদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। হজরত আবূ হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন হবে- যখন তোমাদের মাঝে মরিয়ম-তনয় ঈসা (আ.) অবতরণ করে তোমাদের-ই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন। (মুসলিম-৪০৯) এরপর হবে হক ও বাতিলের লড়াই।  মাহদীকে প্রকৃত ইসলামের পুনঃপ্রতিষ্ঠাকারী হিসেবেও দেখা হয় এবং অন্যান্য একেশ্বরবাদী ধর্মের বিকৃতি ও পরিত্যাগের পর তাদের পুনঃপ্রতিষ্ঠাকারী হিসেবেও। তিনি পৃথিবীতে আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র বিশ্বকে ইসলামিকরণ করার মাধ্যমে সুন্দর পৃথিবী বিনির্মাণ করবেন। বর্তমান অরাজকতাপূর্ণ বিশ্বপরিস্থিতি দেখে মজলুম মানুষ হয়তো ইমাম মাহদির আগমন প্রত্যাশায় বলছেন- এই জীর্ণ পৃথিবীকে সুশোভিত করতে কখন আসবেন ইমাম মাহদি?

লেখক: শিক্ষক, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ইমাম মাহদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close