শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৫০ পর্যটক নিয়ে ভেঙে পড়ল সেতু, স্রোতে ভেসে গেছেন অনেকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিপর্যয় যেনো পিছুই ছাড়ছেনা দক্ষিণ এশিয়ার এই দেশটির। ভারতের গুজরাটে বিমান বিপর্যয়ের পর এবার মহারাষ্ট্রে সেতু বিপর্যয় ঘটল। মহারাষ্ট্রের পুনেতে ভেঙে পড়েছে ইন্দ্রায়ণি নদীর সেতু।

আজ রবিবার (১৫ জুন) বিকেলে পুনের কুন্দমালা গ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে। উদ্ধার কার্জে পৌঁছেছে দমকল ও উদ্ধারকর্মীরা। তবে সন্ধ্যা হয়ে আলো কমে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ জন খরস্রোতা নদীর পানিতে ভেসে গেছেন। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে।

জানা যায়, গত দুই ধরে বৃষ্টি হচ্ছে পুনের ওই অঞ্চলে। জায়গাটি লোনাভেলার কাছে। রবিবার ছুটির দিন থাকায় এবং বৃষ্টি কিছুটা কম হওয়ায় সেখানে পিকনিকের জন্য ভিড় জমান পর্যটকরা। মূলত এই সময় পর্যটকরা খরস্রোতা নদীর দৃশ্য উপভোগ করতে নদীর সামনে ভিড় জমান।

স্থানীয়দের তথ্য মতে, ভেঙে পড়ার সময় সেতুর ওপর অন্তত ১৫০ জন পর্যটক ছিলেন। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ৬ জন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত ৩২ জনকে নদী থেকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।  

স্থানীয়রা জানান, নদীর সামনে কমপক্ষে ৫০০ জন পিকনিকের কারণে জড়ো হয়েছিলেন। তার মধ্যে ১৫০ জন ওই সেতুতে হেঁটে ভ্রমণ করছিলেন। অনেকেই ছবি তুলছেন। তারই মধ্যে সেতু ভেঙে ঘটে যায় বিপর্যয়। তারা আরো জানায়, লোহার সেতুটি বহু পুরোনো। তাতে মরচে ধরেছিল। পর্যটকদের উঠতে মানাও করা হয়েছিল। কিন্তু অতি উৎসাহে তারা শোনেনি। ইতোমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জোড়কদমে নেমে পড়েছে। রয়েছে ২৫টির বেশি অ্যাম্বুলেন্স। বৃষ্টির কারণে নদীর স্রোত থাকায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩২ জন।

মহরাষ্ট্রের বিধায়ক সুনীল শেখলে বলেন, “ইন্দ্রায়ণি নদীর ওপর ওই লোহার সেতুটি প্রায় ৩০ বছরের পুরোনো। গত দু’দিন ধরেই পুনের এই গ্রামে ভারী বৃষ্টি হয়েছে। তার ফলে নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছিল। অনুমান করা হচ্ছে, নদীর পানির তোড়েই দুর্ঘটনাটি ঘটেছে।”

তবে স্থানীয়দের মতে, এলাকাবাসীরা দীর্ঘদিন এই সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছিলেন। গত ৪-৫ বছর ধরে এই সেতুটির কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। স্থানীয়দের তথ্য মতে, পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতুটি বিকট শব্দ মাঝখান আধখানা হয়ে যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সেতু   বিপর্যয়   মহারাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close