বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আজ পয়লা আষাঢ়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১:৫১ পিএম

প্রকৃতিকে স্নিগ্ধতা ও প্রাণচাঞ্চল্যে ভরিয়ে দিয়ে আজ ধরণিতে পা রাখল বর্ষা। পয়লা আষাঢ়, বাদলা দিনের প্রথম কদম ফোটার দিন। ষড়ঋতুর বাংলাদেশের দ্বিতীয় ঋতু বর্ষার প্রথম দিনে ঢাকার বকুলতলায় যেন নেমে এলো ছায়ামাখা সংগীত, নৃত্য আর কবিতার মিষ্টি ধারায় সাজানো উৎসব। মেঘের গর্জনের সঙ্গে আকাশের কান্নায় ভিন্ন এক রূপে সাজে ঋতুবৈচিত্র্যের ষড়ঋতুর বাংলাদেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বরাবরের মতো এবারও বর্ষা উদ্‌যাপন পরিষদের আয়োজনে শুরু হলো বর্ষাবরণ উৎসব। সকালে সেতারে ‘রাগ আহীর ভৈরব’ পরিবেশন করে উৎসবের সূচনা করেন নবীন শিল্পী সোহানী মজমুদার।

বর্ষা আমাদের জন্য অপরিহার্য এক ঋতু। আষাঢ় ও শ্রাবণ-দুই মাস বর্ষাকাল। আবেগে ভরা বর্ষা আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে। পুরোনো জঞ্জাল ধুয়েমুছে আমরাও জেগে উঠি প্রাণচাঞ্চল্যে। নানান আয়োজনে আজ বর্ষাবরণ করবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বর্ষা উদ্‌যাপন পরিষদ : নাচ, গান, আবৃত্তি ও কথনসহ বরাবরের মতো এবারও নানান আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উদ্‌যাপন করবে বর্ষা উদ্‌যাপন পরিষদ। সেতারে ‘রাগ আহীর ভৈরব’ পরিবেশনের মধ্যদিয়ে সকাল ৭টা ১৫ মিনিটে নবীন শিল্পী সোহানী মজমুদার আয়োজনের উদ্বোধন করবেন।

এরপর বর্ষা কথন পর্বের আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান এবং ঘোষণা পাঠ করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নিগার চৌধুরী।

উৎসবে একক সংগীত পরিবেশন করবেন ইয়াসমিন মুশতারী, সালাউদ্দিন আহমেদ, বিজন চন্দ্র মিস্ত্রী, নবনীতা জাইদ চৌধুরী অনন্যা, অনিমা রায়, শামা রহমান, মকবুল হোসেন, ফেরদৌসী কাকলি, বিমান চন্দ্র বিশ্বাস, শ্রাবণী গুহ রায়, এস এম মেজবাহ, রত্না সরকারসহ অন্যরা। একক আবৃত্তি করবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি, আহসান উল্লাহ তমাল। দলীয় আবৃত্তি, সংগীত ও নৃত্য কোলাজে অংশ নেবে শিশু-কিশোর সংগঠন শিল্পবৃত্ত। দলীয় সংগীত পরিবেশন করবে সীমান্ত খেলাঘর আসর (শিশু-কিশোর), সুর বিহার, বহ্নিশিখা, সুর নন্দন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করবে ধৃতি নর্তনালয়, নৃত্যাক্ষ, স্পন্দন, বেনুকা ললিতকলা কেন্দ্র, সিনথিয়া একাডেমি অব আর্টস, নৃত্যম।

উৎসবে শুধু শিল্প নয়, ছিল পরিবেশের কথাও। ধরিত্রীকে সবুজ রাখার প্রত্যয়ে শিশু-কিশোরদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আষাঢ়   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close