প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:১০ পিএম

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমি বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। আমরা ভারতের জনগণ ও সরকারের পাশে আছি এবং যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
স্বদেশ প্রতিদিন/এনআর