শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উদ্ধারকৃত ১১টি মর্টার শেল নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:০৩ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীর থেকে উদ্ধারকৃত ১১টি অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূঞাপুরের নলিন এলাকার যমুনা নদীতে বিস্ফোরণ ঘটিয়ে এসব মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়।

উল্লেখ্য, এর আগে বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া এলাকায় নদীর তীর থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।

নিষ্ক্রিয়করণ অভিযানে সেনাবাহিনীর একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম এবং সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

ওসি একেএম রেজাউল করিম বলেন, ‘বুধবার সন্ধ্যায় যমুনা নদীর তীর থেকে ১১টি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করে সেনাক্যাম্পে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সেগুলো নদীতে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মর্টার শেল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close