বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেড় লাখ ডলারে বিক্রি হলো ‌‘লাবুবু’ পুতুল, রেকর্ড মূল্য (ভিডিও)
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১:০৮ পিএম

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিলামে একটি মানবাকৃতির 'লাবুবু' পুতুল বিক্রি হয়েছে রেকর্ড ১০ লাখ ৮০ হাজার ইউয়ানে, যা প্রায় ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ১ লাখ ১০ হাজার ব্রিটিশ পাউন্ড। নিলামটি আয়োজন করে ইয়োংলে ইন্টারন্যাশনাল অকশন হাউস। প্রতিষ্ঠানটি একে বিশ্বের সবচেয়ে দামী খেলনার মর্যাদা দিয়েছে।

১৩১ সেন্টিমিটার (প্রায় ৪ ফুট ৪ ইঞ্চি) উচ্চতার এই পুতুলটি ‘লাবুবু’ নামে পরিচিত—aএক অদ্ভুতুড়ে দানব-চরিত্রভিত্তিক ডিজাইনার টয়, যা এক দশক আগে হংকংয়ের শিল্পী ক্যাসিং লুং তৈরি করেন।

সাধারণত একটি লাবুবু পুতুলের বাজারমূল্য মাত্র ৫০ ইউয়ান। তবে সোশ্যাল মিডিয়া ও সেলিব্রেটি প্রভাবে এর মূল্য আকাশচুম্বী হয়ে উঠেছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নিলামে শুধুই লাবুবু পুতুলকে ঘিরে ৪৮টি আইটেম তোলা হয়। অংশ নেয় প্রায় ২০০ জন। আয়োজকরা জানান, নিলাম থেকে মোট ৩৩ লাখ ৭০ হাজার ইউয়ান আদায় হয়েছে।

বিশ্বজুড়ে পুতুলটির চাহিদা বেড়ে যায় যখন কে-পপ সেনসেশন ব্ল্যাকপিঙ্ক-এর লিসা নিয়মিত লাবুবু হাতে ছবি পোস্ট করতে থাকেন। এরপর রিহানা, দোয়া লিপা ও ডেভিড বেকহ্যামসহ একাধিক তারকাও লাবুবু বহন করে আলোচনায় আসেন, যার ফলে টিকটকে তৈরি হয় নতুন ট্রেন্ড।

তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও পিছু নেয়। যুক্তরাজ্যের কিছু শোরুমে লাবুবু নিয়ে ক্রেতাদের মধ্যে সংঘর্ষের পর, চলতি বছরের শুরুর দিকে ‘পপ মার্ট’ প্রতিষ্ঠানটি সেখান থেকে তাদের পণ্য প্রত্যাহার করে নেয়।

লাবুবু মূলত 'ব্লাইন্ড বক্স' আকারে বিক্রি হয়, অর্থাৎ ক্রেতারা জানেন না তারা কোন ডিজাইনের পুতুলটি পাচ্ছেন। এই গোপনীয়তা ও চমকের কৌশলও পণ্যের চাহিদা বাড়িয়ে তুলেছে।

২০২৪ সালে লাবুবুর সাফল্যের সুবাদে ‘পপ মার্ট’ আয় করেছে প্রায় ১ কোটি ৩০ লাখ ইউয়ান—যা আগের বছরের দ্বিগুণ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ইতালি ও স্পেনসহ পাঁচটি দেশে নতুন শোরুম চালু করেছে।


সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ডলার   বিক্রি   ‘লাবুবু’ পুতুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close