বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চকলেটের প্রলোভনে সাত বছরের নাতনিকে ধর্ষণ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১১:৩০ পিএম

যশোরে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দাদা সাত বছরের শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশুটি ঐ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। স্বজনরা রক্তাক্ত অবস্থায় এ দিন সন্ধ্যায় শিশুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ভুক্তোভোগী শিশুটির মা জানান, বুধবার দুপুরে একই গ্রামের প্রতিবেশী দাদা মিজানুর রহমান (৫৫) চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে তার এক তলা বাড়ির ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ভিকটিম শিশু চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। 

পরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক অপারেশনের মাধ্যমে ক্ষতস্থান পূণস্থাপন করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

যশোর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের আবাসিক সার্জন ডাক্তার নিলুফার ইয়াসমিন এ্যামেলি জানান, শিশুটির বিশেষ অঙ্গ ক্ষত হয়েছে। অপারেশনের মাধ্যমে ক্ষতস্থান পূণস্থাপন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত রয়েছে। তবে ফরেন্সিক প্রতিবেদন হাতে পেলে সঠিক তথ্য জানা যাবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  চকলেটের প্রলোভনে সাত বছরের নাতনিকে ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close