বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের যৌতুক হিসেবে কিডনি চাইল শ্বশুরবাড়ি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৮:৪০ পিএম আপডেট: ১১.০৬.২০২৫ ৮:৪৩ PM

যৌতুক দেওয়া-নেওয়া ও দাবি করা আইনত অপরাধ—এ কথা সবাই জানে। তারপরও সমাজে এখনো এই অপচর্চা থেমে নেই। তবে ভারতের বিহারে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ—বিয়ের যৌতুক হিসেবে কিডনি চেয়েছে শ্বশুরবাড়ির লোকজন।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বিহারের এক তরুণী দীপ্তি (ছদ্মনাম) অভিযোগ করেছেন, তার স্বামীর পরিবার যৌতুক হিসেবে তার একটি কিডনি দাবি করেছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন দীপ্তির বাবার বাড়ি থেকে টাকা, গয়না, এমনকি স্বামীর জন্য মোটরসাইকেল আনার জন্য চাপ দিতে থাকেন। এসব দিতে অপারগতা জানালে, শেষ পর্যন্ত তাকে স্বামীর জন্য কিডনি দিতেও চাপ দেওয়া হয়।


২০২১ সালে দীপ্তির বিয়ে হয়। পরে জানা যায়, তার স্বামীর একটি কিডনি বিকল। এরপর থেকেই দীপ্তির কিডনি নেওয়ার জন্য পরিবার চাপ দিতে শুরু করে। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।


ঘটনার পর দীপ্তি পুলিশে অভিযোগ দিলে, পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করে মীমাংসার চেষ্টা করে। তবে দীপ্তি স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিবাহবিচ্ছেদ চান। কিন্তু স্বামী ডিভোর্স দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপ্তি।


এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।


স্বদেশ প্রতিদিন/কেএইচ



আরও সংবাদ   বিষয়:  যৌতুক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close