বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলের পানকাতা ইসলামিয়া হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৪:৫৬ পিএম

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা ইসলামিয়া হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে সোমবার (৯ জুন)। এ উপলক্ষ্যে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলন মেলা। যেখানে সঙ্গীত পরিবেশনা, কবিতা আবৃতি আর কথামালায় স্মৃতিমুখর দিন পার করে সবাই।

র‍্যালী শেষে ১৯৬৪ ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। 

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের দুই প্রাক্তন কৃতি শিক্ষার্থী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও মোঃ আনোয়ার খসরুকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত সকল শিক্ষককে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, বিএডিসির যুগ্ম পরিচালক হোসনে আরা বেগম বেনু, জাহাঙ্গীর আলম মিলন, আরিফুল ইসলাম মিলন, বিএনপি নেতা নাজিম উদ্দীন, মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

উল্লেখ্য, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রকাশ করা হয় 'বন্ধন' শিরোনামে একটি স্বরনিকা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close