প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৮:৫৪ পিএম

প্রতীকী ছবি
যশোর সদরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
আজ সোমবার (৯ই জুন) বিকালে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিহত হন মইনুদ্দিনের (২৫) এবং আহত হয়েছেন তার ভাই জামির হোসেন (৩৫)। তারা নুরপুর ডাকাতিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে।
ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. মইনুদ্দিন কে মৃত ঘোষণা করেন এবং অপর ব্যক্তি মো. জামিল হোসেন এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে মইনুদ্দিন ও জামির হোসেনকে তাদের চাচাতো ভাই আশিক (২২) কথা কাটাকাটির এক পর্যায়ে তার হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুইজনকে গুরুতর আহত করে।”
ওসি বলেন, “ঘটনার পর থেকে আশিক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।”