প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ২:৩৪ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৬:৫৩ PM

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৬ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
স্বদেশ প্রতিদিন/আইজেপি