বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ২:১৪ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ২:২৩ PM
গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু দিয়ে

গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু দিয়ে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই সেতুটি দিয়ে এবারই সর্বোচ্চ পারাপার বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা। এর আগে ঈদুল ফিতরে সর্বোচ্চ ৫১ হাজার পরিবহন পারাপার হয়েছিল।

জানা যায়, যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজায় ৯টি ও পশ্চিমে টোলপ্লাজায় ৯টি বুথে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি লেন করা হয়েছে। টাঙ্গাইল অংশে যানজট নিরসন করতে সেতুর পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাস পারাপার হয়েছে ১৫ হাজার, বড় ট্রাক সাড়ে ২৩ হাজার, ছোট পরিবহন প্রায় ১০ হাজার ও মোটরসাইকেল সাড়ে ১৫ হাজার। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৮ হাজার থেকে ২০ হাজার পরিবহন চলাচল করে থাকে।

উল্লেখ্য, মহাসড়কে যানজটের কবলে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরের অঞ্চলের মানুষ। উত্তরের প্রায় ২৩টি জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদে মহাসড়কে বাড়তি পরিবহনের চাপ তৈরি হয়েছে। এতে সব্বোর্চ সংখ্যক পরিবহন পারাপার হয়েছে, যা সেতুর ইতিহাসে রেকর্ড।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যমুনা   সেতু   টোল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close