বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুক্তির আগেই রেকর্ড ভাঙছে ‘হাউসফুল ৫’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৯:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদের আমেজ বাড়াতে বলিউডে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’র পঞ্চম সিক্যুয়াল। বলিউডের প্রায় অর্ধেক তারকা ধরা দিতে চলেছেন নতুন এ সিনেমায়।

ধারণা করা হচ্ছে, বলিউডের ইতিহাসে সুনামি নিয়ে আসতে চলেছে নতুন সিনেমা ‘হাউসফুল ৫’। ছবিটির মাধ্যমে ফ্লপ সিনেমা থেকে আবারও ব্লক বাস্টার হিট সিনেমার নায়কের খাতায় আবারও নাম লেখাতে চলেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে একে একে ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে এর ট্রেলার, টিজার ও গান। সবকটিতেই মিলিয়ন মিলিয়ন ভিউ বাগিয়ে নিয়েছে ‘হাউসফুল ৫’।

নির্মাতারা জানিয়েছে, দুটি আলাদা আলাদা ক্লাইম্যাক্সে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে সিনেমাটি। মুক্তির প্রথমদিন ‘টু ডি’ ফরম্যাটে সিনেমাটি দেখতে পারবে দর্শক। এরপর চমক হিসেবে আসবে এর ফোর কে ফরম্যাট। বিভিন্ন প্রেক্ষাগৃহে এগারো হাজারেরও বেশি শো চলবে ‘হাউসফুল ৫’র।

অক্ষয় কুমার ছাড়াও এ সিনেমায় অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ,  সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।

শুধু তাই নয়, সিনেমাটি দেখার জন্য অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক পড়েছে দর্শকের। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদনে বলছে, বুধবার (৪ জুন) সন্ধ্যা পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে সিনেমাটির। অগ্রিম বুকিংয়ের প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত এটি আয় করেছে ৩ কোটি টাকার বেশি। কিন্তু ব্লক সিটের হিসেবসহ আয় দাঁড়ায় ৮ কোটি ৪৮ লক্ষ টাকা। যা বলিউডের মুক্তি পাওয়া সব সিনেমার রেকর্ড ভাঙতে চলেছে।
 
আগামী ৬ জুন মুক্তি পেতে চলেছে ‘হাউসফুল ৫’।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মুক্তি   রেকর্ড   হাউসফুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close