বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপিই দেশে প্রথম ভারতবিরোধী আন্দোলন শুরু করে : যুবদল সভাপতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ১২:৪৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে প্রথম বিএনপিই ভারত বিরোধী আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

আজ বুধবার (৪ জুন) রাজধানীর শান্তিনগরে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, “বাংলাদেশে ভারতবিরোধী আন্দোলন আমরাই প্রথম করছি। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে হামলার পর কেউ কিন্তু লংমার্চ করেনি, আমরা যুবদল, সেচ্ছাসেবক ও ছাত্রদল লংমার্চ করেছি। আখাউড়া সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত আমরাই গিয়েছি। যারা এখন বড় বড় কথা বলছে তারা কেউই প্রতিবাদ করার সাহসও দেখায়নি।”

উল্লেখ্য, কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বিএনপিকে উদ্দেশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে লিখেন, ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে, এই ধরনের হুমকি তরুণরা মেনে নেবে না। যারা ক্ষমতার লোভে বেহুঁশ হয়ে আছেন, তাদের হুঁশে ফেরার আহ্বান জানাচ্ছি।

নাসিরউদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যর সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, “আমরা নির্বাচনের বিষয়ে বেহুঁশ হওয়ার মতো কাজ করছি না। অল্প পানির মাছ গভীর পানিতে পড়লে যেরকম করে তারা ওইটাই করছে। আমি কিন্তু মিস্টার পাটোয়ারিকে বলেছি কথাবার্তা সংযত হয়ে বলেন, বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। তারা নির্বাচনের মাঠের বাইরে থেকে ক্ষমতায় থাকতে চাচ্ছে। বেহুঁশ কারা হয়ে গিয়েছে? আমরা জনগণের ম্যান্ডেট চাচ্ছি, ভোটের অধিকার চাচ্ছি। এই কথার মাধ্যমে আমরা কোনো অন্যায় কিছু বলেছি নাকি। বেহুঁশ তো তারা হচ্ছে।”

তিনি বলেন, “কিছুদিন আগে তিস্তার ন্যায্য অধিকার আদায়ের জন্য বিএনপি টানা কর্মসূচি পালন করেছে। তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ১০ লক্ষাধিক সাধারণ মানুষের উপস্থিতি করেছে বিএনপি। সমাবেশ প্রধান অতিথির ভাষণ দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারত বিরোধী এমন শক্ত অবস্থানের পরে আমরা কীভাবে ভারতের দালালি করছি, নাকি ওরা করছে (এনসিপি) ওদেরকে জিজ্ঞাসা করুন।”

তিনি আরো বলেন, “জিয়াউর রহমানও ভারতের ফারাক্কা বিরোধী লংমার্চ করেছিলেন মওলানা ভাসানীকে দিয়ে। সুতরাং আমরাই ভারত বিরোধী অবস্থানে আছি। আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চাই। প্রতিবেশী কি বললো আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা নির্বাচন চেয়েছি, তারা কি বলছে তাদের কথার সাথে আমাদের কথার মিল আছে কি নাই, সেটাতো আমরা হিসাব করে কথা বলছি না। আমরা আমাদের জায়গা থেকে বলছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ভারত   আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close