প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:৪৫ পিএম

প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরে, জর্ডান প্রবাসির মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে পুলিশ মো. মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘সোমবার সাভার এবং মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা লুটের মালামাল চারটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।’
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের ইউসুফ জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, মো. আমির হোসেনের ছেলে সোহাগ(২৭), মো. আসাদ আলীর ছেলে রোমান(২৫), সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার রিপন (৪৫) এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মো. আরিফ হোসেন(৩২)।
এর আগে গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসি এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় মহাসড়কে থাকা টহল পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়।
এসময় ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশের এক সদস্য গুলিবৃদ্ধ হয়েছিলেন। এ ঘটনার পর ওই নারীর বড় বোন বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের ধরতে অভিযান পরিচালনা করে। আজ আসামিদের আটক করা হয়।
প্রশাসন জনায় এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম