বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানার সংস্কারের পর উদ্বোধনী অনুষ্ঠানে হট্টগোল
ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১২:২৪ AM

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট কু‌ষ্টিয়া মডেল থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দু্ইতলা থানা ভবন পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এমন অবস্থাতেই পোড়া ভবনে রঙ ও মেরামত করে কার্যক্রম শুরু করেছে জেলার মডেল থানা পুলিশ।

শ‌নিবার (৩১ মে) বেলা ৪টায় কু‌ষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশের আয়োজন করে জেলা পু‌লিশ। কু‌ষ্টিয়ার পু‌লিশ সুপার মিজানুর রহমানের সভাপ‌তিত্বে এ সমাবেশে প্রধান অ‌তি‌থি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। সুধী সমাবেশ শুরু হওয়া‌র আগে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে ডিআইজি রেজাউল হক বলেন, পু‌লিশের চাক‌রি করে সকল মানুষকে সন্তুষ্ট করা খুবই ক‌ঠিন। আল্লাহ য‌দি কাউকে ঐশ্ব‌রিক ক্ষমতা দে‌ন হয়তোবা তার দ্বারা সম্ভব। বাংলাদেশে বা পৃ‌থিবীতে জন্ম নিয়ে অনেকগু‌লো ম‌ানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়।

তি‌নি বলেন, বাংলাদেশ পু‌লিশের কেউ অপরাধ করলে‌ সেটা তার ব‌্যক্তিগত দায়, প্রতিষ্ঠানের দায় নয়। এখন পর্যন্ত আপনারা যে সেবাটা চান তা আমরা দেওয়‌ার চেষ্টা কর‌ছি। আমরা যারা কাজ কর‌ছি তাদের ভুল ভা‌ন্তি হতে পারে। একটু খেয়াল রাখবেন আমাদের ভুলটা ইনটেনশনা‌লি না‌কি কাজ করতে গিয়ে মানুষ হিসেবে যে ভুল কর‌ছি সেটা। মানুষ হিসেবে সাধারণ ভুল হলে সমাজ বা রাষ্ট্রের কোন ক্ষ‌তি হয় না। আর য‌দি ইনটেনশনা‌লি ভুল হয় তাহলে আমাদের টলারেন্স জিরো।

এরপর তি‌নি সুধী সমাবশে যোগদেন। সেখানে বক্তব‌্য দেন কু‌ষ্টিয়া জেলা বি‌এন‌পির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস‌্য স‌চিব প্রকৌশলী জা‌কির হোসেন সরকার,কু‌ষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস‌্য সোহরাব উদ্দিন, বৈষম‌্য বিরোধী ছাত্র আন্দোলন কু‌ষ্টিয়া জেলা শাখার সদস‌্য স‌চিব মুস্তা‌ফিজুর রহমান, কু‌ষ্টিয়া জেলা গণঅ‌ধিকার প‌রিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, নাগ‌রিক ক‌মি‌টির প্রতি‌নি‌ধি আলমাস মামুন, কু‌ষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সস্পাদক জুবায়েদ রিপন সহ অন‌্যান‌্যরা।

এ সময় বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, গণঅ‌ধিকার প‌রিষদের সাধারণ সম্পাদক ও নাগ‌রিক ক‌মি‌টির প্রতি‌নি‌ধির বক্তব‌্যর বিরোধীতা করে সমাবেশস্থ‌লে হট্টগোল শুরু করেন বিএন‌পির নেতাকর্মীরা। এক পর্যায়ে কু‌ষ্টিয়া জে‌লা বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সদস‌্য আল আমিন কানাই, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদল নেতা শরীফসহ বেশ কয়েকজন তাদের দিকে তেড়ে যান। পরে পু‌লিশ ও উপ‌স্থিত জনতা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে।

বিএন‌পি নেতা আল আমিন কানাই বলেন, আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করে‌ছি আমরা। ৫ আগস্টের পর পু‌লিশকে আমরা শেল্টার দিয়ে কাজে ফি‌রিয়ে‌ছি আর পু‌লিশের প্রোগামে আমাদের বলা হয় না। আবার বিএন‌পির বিরুদ্ধে বক্তব‌্য দেয় দুইদিনকার ছেলে‌পেলে।

কামাল উদ্দিন বলেন, ম‌ঞ্চে বৈষম‌্যবিরোধী ছাত্রদের উঠিয়ে আমাদের সামনে ব‌সিয়ে রাখা অপমানজনক। আবার এরা বিএন‌পি বিরোধীতা করে বক্তব‌্য দেয়। পু‌লিশকে আমি সহযো‌গিতা করে‌ছি। অথচ আমাদের বলা হয়‌নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্যান্য থানার মতো কু‌ষ্টিয়া মডেল থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আমাদের সহযোগিতায় থানার বেশ কিছু হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করে পুলিশ‌ ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close