প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৮:৩৮ পিএম

শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় মনিরুল ইসলাম মনি (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের চান্দের নন্নী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মনিরুল ইসলাম মনি নামের ওই যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনি চান্দের নন্নী গ্রামের আবুল কাসেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের মধ্যমে তাদের কাছে খবর আসে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের চান্দের নন্নী গ্রামের বাসীন্দা আবুল কাসেমের ছেলে মনিরুল ইসলাম মনি, তার বসতঘরে ব্যবসার জন্য ইয়াবা সংগ্রহ করেছে। পরে তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে শনিবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।’
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম