শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিনদিন ধরে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই চাটখিলে
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৩:২৪ পিএম
টানা ঝড়বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে জনদুর্ভোগ চরমে

টানা ঝড়বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে জনদুর্ভোগ চরমে

অধিকাংশ এলাকায় গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই। টানা ঝড়বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় গত ৭২ঘন্টারও বেশি সময় ধরে উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

চাটখিল উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে। বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ারগুলোর ব্যাকআপ শক্তিও শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে মোবাইল অপারেটরগুলোর নেটওয়ার্ক। এতে প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ, জরুরি প্রয়োজনে ডাক্তার ও হাসপাতালে যোগাযোগ সহ নিত্য-প্রয়োজনীয় অনেক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। 

এছাড়াও, টানা ঝড়বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

ব্যাংক কর্মকর্তা জিয়াউর রহমান ফরহাদ জানান, ঝড়-বৃষ্টিতে চাটখিল উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাংকের কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

চাটখিল মেডিনোভা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাটে গাছপড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ নেই। হাসপাতালের এক্সরে সহ জরুরী কার্যক্রম বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুতের ডিজিএম জুনাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমাদের লোকজন দিনরাত কাজ করে যাচ্ছে, দ্রুত সংযোগগুলো চালু করার চেষ্টা চলছে ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:   জনদুর্ভোগ   বিদ্যুৎ   চাটখিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close