বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাফলংয়ে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ২৯.০৫.২০২৫ ৯:৩৯ PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকার জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জাফলং চা বাগানের কর্মরত শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার জাফলং চা-বাগান সংলগ্ন নদীর পাশে ও ব্রিজের উপরে দুই ঘণ্টাব্যাপী জাফলং চা-বাগানবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাফলং চা-বাগানের ব্যবস্থাপক সাহাব উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সারবেন মাহালীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং নদী থেকে অপরিকল্পিতভাবে অবৈধপন্থায় যন্ত্র দানব দিয়ে বালু ও পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছে। এই ধ্বংসলীলার মাধ্যমে ক্ষতি হচ্ছে দেশের সর্ব বৃহত সমতল চা-বাগান। অপরদিকে আসন্ন বন্যায় নদী গর্ভে বাড়িঘরসহ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছে নদী তীরবর্তী এলাকার মানুষ। তাদের এসব কার্যক্রমের প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, জাফলংয়ে কোনভাবেই থামছে না বোমা মেশিনের তাণ্ডব। অনুমোদিত ও অপরিকল্পিতভাবে অবৈধ এ যন্ত্রের মাধ্যমে বালু-পাথর উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তা বন্ধ হচ্ছে না। এ কারণে নদীভাঙন দেখা দিয়ে হুমকির মুখে আমাদের চা-বাগানসহ আশপাশ এলাকা।প্রশাসন নিষিদ্ধ এ যন্ত্রের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও প্রশাসনের নজর এড়াতে জড়িতরা গভীর রাতে বালু-পাথর তুলছে।

অনতিবিলম্বে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

জাফলং চা-বাগানের ব্যবস্থাপক সাহাব উল্লাহ সরকার বলেন, বোমা মেশিন মূলত পাওয়ার পাম্প আর পাইপ দিয়ে তৈরি একটি যন্ত্র। চলার সময় এটি বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। তাই এর নাম ‘বোমা মেশিন’। গভীর রাতে মেশিন চালু করলেই ঘুম হারাম। এছাড়া এ মেশিনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে জাফলং চা-বাগানসহ ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাট ভেঙে যাচ্ছে।

ইউপি সদস্য সইলেন দেব বলেন, জাফলং নদিতে প্রতি রাতে ১০০-১৫০টি বোমা মেশিন চলে। প্রশাসনের লোকজন অভিযানের সময় মেশিনগুলো আংশিক ভাঙে। পরে মেরামত করে আবারও চালানো হয়। এভাবে নাটক সাজিয়ে প্রশাসন অবৈধ এ কাজে জড়িতদের সহায়তা করছে। অথচ তারা চাইলেই বোমা মেশিন বন্ধ করা সম্ভব।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাফলং চা বাগানের সহকারী ব্যবস্থাপক কামাল হোসেন, ফিল্ড সুপারভাইজার কফিল উদ্দিন লিটন, ইউপি সদস্য সইলেন দেব, মহিলা ইউপি সদস্য রিনি প্রধান, জাফলং চা-বাগান পঞ্চায়েত কমিটির উপদেষ্টা সজল রন্জন চাষা, পরিচালনা কমিটির সভাপতি নিতাই পাল, সদস্য অঞ্জলি মাহালী প্রমুখ।

মানববন্ধনে জাফলং চা বাগানের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close