শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুক্তরাষ্ট্র থেকে তুলা, তেল ও গ্যাস কিনতে চায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৬:২৪ পিএম

ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্কারোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও তুলা, তেল ও গ্যাস আমদানি করার প্রস্তাব দিয়েছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (২৯ মে) এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। 

সাক্ষাৎকারে ড. ইউনূস উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছেন। তিনি বলেন, ‘আমেরিকান পণ্য আমদানি করার প্রস্তাব গৃহীত হলে অন্যান্য দেশ থেকে আমদানির পরিমাণ কমিয়ে আনা হবে।’

উদাহরণস্বরূপ প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি। ভারত থেকেও তুলা কিনি। এখন আমরা দেখছি...কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনব না, যাতে (যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের) বাণিজ্য ঘাটতি অনেক কমে যায়।

উল্লেখযোগ্যভাবে একই অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির সাড়ে ১২ শতাংশ ছিল তুলা।

ড. ইউনূস বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকেরা আমাদের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন, তাহলে তারা হয়তো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কিছু রাজনৈতিক সুবিধা আদায়ে সহায়ক হতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার কটন বেল্ট (রাজ্যগুলো) তাদের নিজ নিজ প্রতিনিধি হিসেবে কংগ্রেস সদস্য, হাউস (এবং) সিনেটে নির্বাচন করে, তাই তারাও আমাদের সমর্থক হয়ে উঠতে পারেন।’

বাংলাদেশ বেশিরভাগ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। তবে ড. ইউনূস বলেন, এ পণ্য যুক্তরাষ্ট্র থেকেও কেনা যেতে পারে। যদিও ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার সময়সীমা এবং সম্ভাব্য শুল্ক কমানোর হার সম্পর্কে নিশ্চিত নন, তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা (পরিস্থিতিকে) হুমকি হিসেবে দেখছি না, আমরা এটিকে একটি সুযোগ হিসেবে দেখছি।’

উল্লেখ্য, গত জুন মাস পর্যন্ত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৬. ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আড়াই বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে ৩৬১ মিলিয়ন ডলারের তুলা এবং পোশাক শিল্পের জন্য ৭. ৯ বিলিয়ন ডলারের কাঁচা তুলা আমদানি করা হয়েছিল। যার কিছু অংশ উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো নিকটবর্তী মধ্য এশিয়ার দেশগুলো থেকে আসে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত স্থানীয় সময় বুধবার ট্রাম্পের শুল্ক কার্যকর করা বন্ধ করে দিয়েছেন। আদালত রায় দিয়েছেন, সংবিধান কংগ্রেসকে বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেয় এবং প্রেসিডেন্ট আইন বিভাগকে বাতিল করতে পারেন না।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   তুলা   তেল ও গ্যাস   আমদানি   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close