বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৮:১০ AM আপডেট: ২৭.০৫.২০২৫ ৮:১২ এএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে এমন বিবেচনায় বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ মে) বিক্রি হচ্ছে ৬ জুন তারিখে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারের ঈদযাত্রায় শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

আজ সকাল ৮টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি, আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট। যাত্রীরা রেলসেবা অ্যাপ, ওয়েবসাইট (eticket.railway.gov.bd), ও মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারছেন।

রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায়, এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়।

ঈদ উপলক্ষে এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ব্যবহার করতে পারবেন যাত্রীরা। এসব ট্রেনে মোট ৩৩,৩১৫টি আসন রাখা হয়েছে। রেলওয়ের কর্মপরিকল্পনায় বলা হয়েছে, যাত্রার ৭ দিন আগেই অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালানো হচ্ছে।

কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে; ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে; ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে এবং ৫ জুনের আসন বিক্রি হয়েছে ২৬ মে।

এভাবেই ৬ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ (২৭ মে) এবং ৭ জুনের টিকিট পাওয়া যাবে আগামীকাল (২৮ মে)।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদেরকে সময়ের আগে অনলাইনে প্রবেশ করে টিকিট সংগ্রহে সচেষ্ট হওয়ার অনুরোধ জানিয়েছে, কারণ চাহিদা অনুযায়ী টিকিট দ্রুতই শেষ হয়ে যেতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close