প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৯:৪৬ পিএম আপডেট: ২৫.০৫.২০২৫ ১০:০২ PM

গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে জোয়ারের পানিতে খালে ডুবে ২৯টি গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্থ পরিবারদের মধ্যে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করেছে মুন্সিগঞ্জ জেলা পরিষদ।
রবিবার (২৫ মে) বিকাল সাড়ে চারটায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে গরুর মালিকদের হাতে তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও স্থানীয় হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ১৮টি পরিবারের মোট ২৯টি গরু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিটি গরুর অনূকূলে নগদ ৩০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, জনাব মোঃ মামুন শরীফ, সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ ও জনসাধারণ।
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ মে) ভাটি বলাকী গ্রামের দক্ষিণ পাশের খাল পাড়ি দিয়ে চরাঞ্চল থেকে গরুর পাল বাড়ি ফেরার পথে ২৯টি গরু খালে ডুবে মারা যায়। এরপর ওই দিন বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে গরুগুলো উদ্ধার করে সলিল সমাধি দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি