বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জানা গেল আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১:০৯ পিএম আপডেট: ২২.০৫.২০২৫ ১:১১ PM

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে দেশটির জ্যোতির্বিজ্ঞান সংস্থা। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন, শুক্রবার। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ২৮ মে, বুধবার থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সে অনুযায়ী, ৯ জিলহজ অর্থাৎ ৫ জুন পালিত হবে আরাফাহ দিবস এবং পরদিন ৬ জুন, ১০ জিলহজ, উদযাপিত হবে ঈদুল আজহা।

তবে তিনি উল্লেখ করেন, এসব তারিখ জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। ইসলামি ক্যালেন্ডারের অন্যান্য ধর্মীয় উৎসবের মতো ঈদুল আজহার চূড়ান্ত তারিখও নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে ঈদের দিন ঘোষণা করবে।

এই পূর্বাভাস অনুযায়ী, আমিরাতে ঈদের ছুটি শুরু হতে পারে ৫ জুন, আরাফাহ দিবস থেকে। সাধারণত ঈদ উপলক্ষে তিন দিন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়, তবে সুনির্দিষ্ট ছুটির সময়সীমা ঈদের আগের দিন চাঁদ দেখার পর ঘোষণা করবে সরকার।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close