সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
আটোয়ারীতে দিনব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:১৮ পিএম

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্নীতি  বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় বুধবার (২১ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি -দুপ্রক আটোয়ারী। 

ফাইনাল রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়৷ রানার্স আপ হন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পরে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেন। 

আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক মুশফিকা রেজা শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার লাভ করেন। এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা।

বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, দুপ্রক সদস্য মোঃ তৈমুর রহমান ও মোছাঃ রুমি আক্তার চৌধুরী। এসময় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সাথে সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close