প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:১৬ পিএম

বাংলাদেশের রিজার্ভ আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগমী মাসে ২৭-৩০ বিলিয়ন ডলারে পৌঁছবে এ দেশের রিজার্ভ। লক্ষ্যমাত্রা রয়েছে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার। যার জন্য প্রয়োজন সময়ের।
এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে গ্রাহকরা ঋণ পাচ্ছেন উল্লেখ করে গভর্নর জানান, ৬ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবেন না তারা। এর ফলে প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রমশই চড়া সুদের ক্ষুদ্র ঋণ বাজার থেকে ছিটকে পড়বে গ্রাহকরা।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। এছাড়া ২০ হাজার ৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী।
স্বদেশ প্রতিদিন/আইজেপি