বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিঝুমদ্বীপে নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১:২৯ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ১:৪৮ PM

নোয়াখালীর দ্বীপাঞ্চল নিঝুমদ্বীপে নিরাপদ ও সুপেয় পানির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বুধবার সকালে নিঝুমদ্বীপ বাজারে আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের বিপরীতে এখানকার মানুষের জীবনযাপন চরম দুর্ভোগে ভরা। বিশেষ করে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বর্তমানে অধিকাংশ নলকূপের পানিতে অতিরিক্ত লবণাক্ততা দেখা দিয়েছে। 

স্থানীয়রা অভিযোগ করেন, দ্বীপে কোনো গভীর নলকূপ নেই। ফলে বাধ্য হয়ে বর্ষা মৌসুমে পুকুর ও ডোবার পানি সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করতে হয়। কিন্তু এসব পানির কোনো প্রকার ফিল্টারিং বা বিশুদ্ধকরণের ব্যবস্থা না থাকায় তা পান করলে নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। সরকার যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে দ্বীপের মানুষকে আরও ভয়াবহ সংকটে পড়তে হবে, যার প্রভাব পড়বে শিশুদের স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা এবং সামগ্রিক জীবনযাত্রার মানের ওপর।

অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, নিরাপদ পানি পাওয়া নাগরিক অধিকার। অথচ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বছরের পর বছর নিঝুমদ্বীপের মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত। দ্বীপে গভীর নলকূপ স্থাপন, আধুনিক পানি ফিল্টারিং প্লান্ট নির্মাণ, পানি সংরক্ষণের টেকসই ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন,আমাদের এখানে খাবার পানির খুব কষ্ট। অনেকে অনেক দূর থেকে কলসি ভরে পানি এনে ব্যবহার করে। বিশেষ করে বাচ্চারা ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন অসুখে ভুগছে। 

মানববন্ধন শেষে একটি লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রদান করা হয়, যাতে নিরাপদ পানির দাবিতে স্থানীয়দের স্বাক্ষরসহ জরুরি ব্যবস্থাপনার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, নিঝুমদ্বীপে বর্তমানে প্রায় ১০ হাজারের বেশি মানুষের বসবাস। বর্ষা ও জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল এই দ্বীপে অবকাঠামোগত উন্নয়ন অপ্রতুল। সুপেয় পানির চরম সংকটের কারণে দ্বীপবাসীর জীবনমান দিন দিন নাজুক হয়ে পড়ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নিঝুমদ্বীপ   পানি সংকট   নিরাপদ পানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close