মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণের কোনো যৌক্তিকতা নেই : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৮:২৪ পিএম

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আইনি জটিলতা থাকায় এ ঘটনায় ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করার কোনো যৌক্তিকতা নেই। আমাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা সমীচীন হবে না।  

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে "উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামীর সম্ভাবনা" প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত যুব সমাবেশ-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আমার একার সিদ্ধান্ত নয়। এখানে সরকার কাজ করছে। বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত পেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় আন্দোলন যেন জনজীবনে কোন বাধা সৃষ্টি করতে না পারে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।

ভারত কর্তৃক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি। তবে এখন আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। এর আগ পর্যন্ত ব্যবসায়ীদের সাময়িক কিছু সমস্যা পড়তে হবে। 

তবে এটি দীর্ঘমেয়াদে আমাদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার একটি সুযোগ তৈরি করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

উল্লেখ্য, এর আগে যুব সমাবেশ- ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। যেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন তিনি। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও প্রশিক্ষিত উদ্যোক্তাগণের সাথে মেলাবন্ধন সৃষ্টিসহ রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে যুবক যুবতীদের অবহিতকরণের উদ্দেশ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বশিরুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুব ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীসহ প্রায় ৭০০ তরুণ-তরুণী ও উদ্যোক্তারা।
 
স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close