প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৩:০৩ পিএম

দেশের মোট ১৯ টি জেলার ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে ঝড়ের গতিবেগ ওঠে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।
আজ মঙ্গলবার (২০ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, টাঙ্গাইল,রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলছে আবহাওয়া অফিস।
স্বদেশ প্রতিদিন/আইএমএস