বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
‘পোশাক শ্রমিকদের বোনাস ৩১ মে’র মধ্যে, ৩ জুনের আগে বেতন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১১:২৭ AM

পোশাকশিল্প শ্রমিকদের ঈদুল আজহার আগে মে মাসের মধ্যে বোনাস এবং ১ থেকে ৩ জুনের মধ্যে বেতন পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে, অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় নামলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘দাবির বিষয়টি চলতেই থাকবে। কারও যৌক্তিক দাবি থাকলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন গ্রহণ করে।’

সবাইকে অনুরোধ করে তিনি বলেন, ‘আন্দোলন যেন নিজস্ব কমপ্লেক্সের মধ্যে সীমাবদ্ধ থাকে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়।’

পোশাকশিল্পে সম্প্রতি মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঈদের আগে বেতন-বোনাস নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই এই নির্দেশনার ফলে শ্রমিকদের দাবি মেটানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিয়েছে সরকার।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পোশাক শ্রমিক   কারখানার শ্রমিক   শ্রমিকের বেতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close