বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, গ্রেফতার ১১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:০১ পিএম

টাঙ্গাইলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সমর্থনে মিছিল করায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দিবাগত রাতে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।
গ্রেফতারকৃতদের মধ্যে টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের শ্যালক আহসানুজ্জামান খান ইমরানকে আজ রবিবার (১৮ মে) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এই নিয়ে মোট ২২ জনকে গ্রেফতার করলো পুলিশ।

এর আগে রবিবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরের থানা পাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এরপর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইবাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে মশাল মিছিল করা হয়। এই ঘটনার পর বুধবার দিবাগত রাত ১২টার দিকে মিছিলে জড়িতদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ করে ছাত্র-জনতা।

গ্রেফতারকৃত বাকিরা হলেন, ভূঞাপুরের নিকরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আলী, দেলদুয়ার থানা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল নির্মাণ শ্রমিক প্রকৌশলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম খন্দকার বাবু, মেহেদী হাসান মহসিন, সজিব সরকার, নবী নূর মিয়া, সোহেল রানা টিটু ও মজিবর রহমান।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ২০ জনকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   পুলিশ   গ্রেফতার   মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close