সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
D&c বাসায় করাতে রোগীর লোকদের এতো সাহস হয় কিভাবে?
ডা. স্নিগ্ধা তালুকদার
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:৪৭ AM আপডেট: ১৮.০৫.২০২৫ ১১:৫০ এএম

গত এডমিশনে একটি রোগী আসে শায়েস্তাগঞ্জ থেকে পেটে ব্যথা ও পেট ফোলা নিয়ে। History নিয়ে জানতে পারলাম ১৫ দিন আগে বাচ্চা নষ্ট হওয়ার জন্য তার D&c হয়েছে। 

উৎকট গন্ধে এডমিশন রুমে কেউ রোগীর কাছে যেতে পারছিল না। আমাদের জন্য রুমে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল। পরীক্ষা করার পর দেখা গেল, জরায়ুর মুখ দিয়ে গলগল করে পুঁজ আসছে এবং বাচ্চার একটা ভাঙ্গা হাড্ডি পাওয়া গেল।


আমরা ধারণা করে নিলাম D&c করার সময় অবশ্যই জরায়ু ছিদ্র করে ফেলা হয়েছে। এক্সরে করার পর রোগীর সারা পেটে ছড়ানো ছিটানো বাচ্চার গুঁড়া গুঁড়া হাড্ডি পাওয়া গেল। Surgery ডিপার্টমেন্ট যখন সেটা অপারেশন করলো, দেখা গেল ঘটনা আসলেই তাই। জরায়ু ছিদ্র করে বাচ্চার সবগুলো হাড় রোগীর peritoneal cavity-তে (ছবিতে এগুলো বের করে আনা হয়েছে)।

রোগীর লোকদের এতো সাহস কিভাবে হয় যে তারা এরকম D&c বাসায় করাতে পারে?

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close